ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ষণ মামলায় দুই আসামিকে দিনাজপুরের ফুলবাড়ীতে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজীর ছেলে বুদু এবং একই এলাকার মোকলেছার রহমানের ছেলে সাগর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. তৈয়বা বেগম বলেন, আমরা মামলাটি খুবই দ্রুত শেষ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে আমরা খুশি।
আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. মাজহারুল ইসলাম সরকার।