রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

বিষ্ণু মূর্তি উদ্ধার, কষ্টি পাথরের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহীতে ১০২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছেন। যার মূল্য প্রায় এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা।
গত সোমবার (৩১ অক্টোবর) রাজশাহী ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক জনাব, মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিজিবির রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, সাব্বির আহমেদ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গোদাগাড়ীর নিমতলা নামক স্থানে অভিযান চালায়। এসময় ১০২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। মূর্তির আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ বাহাত্তর হাজার টাকা।
তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তি ফেলে পালিয়ে যায়। তাই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।