রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

অপহরণের সময় দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।
জানা যায়, উপজেলার সোহাগী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নির্বাচনী পরিক্ষা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে একদল যুবক মাকে মারধর করে মেয়েকে জোর পূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার সময় মা ও মেয়ের আত্মচিৎকারে পথচারীরা পথরোধ করে দুই জনকে আটক করে।
পরে স্থানীয় পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই সায়েদুর রহমান আটককৃত দুই যুবককে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মূল অপহরণকারী সহ কয়েক জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় এজহার দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি জনাব, মোছতাছিনুর রহমান জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।