রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮

ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) তাদের আটক করে। আজ রবিবার বিকেলে র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মুসলিমনগর এলাকায় মাদক হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১০। এ সময় ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাফর উল্লাহ লালা (৪৭), সোহাগ (৪০), মনির হোসেন (২৮) ও জহিরুল ইসলাম (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক কারবারি এবং কেরানীগঞ্জের আশপাশে বেশ কিছুদিন যাবৎ মাদকের কারবার করছেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতার করা ইয়াবাসহ তাদের চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।