রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬

এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফলের আড়ত থেকে রাজধানীর যাত্রাবাড়ীতে নাজিম উদ্দিন (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় লাশ উদ্ধার করা হয়। তিনি ২ মেয়ে ১ ছেলের জনক।
তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতানকান্দা গ্রামে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে যাত্রাবাড়ী সুতী খালপারের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ডিএমপির ওয়ারী জোনের ডিসি জনাব, জিয়াউল আহসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।