রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৬

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কায় বগুড়ার নন্দীগ্রামে যাত্রীসহ দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি জনাব, আনোয়ার হোসেন জানান, একটি মোটরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এদের চালকরা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।