রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩২

মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজন মোটরসাইকেল আরোহী নরসিংদীতে ইজিবাইকের সংঘর্ষে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শালিধা চৌয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। গুরুতর আহতাবস্থায় নাজিম উদ্দিন নামে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত দ্বীপ তার দুই বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে মোটরসাইকেলযোগে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা ইজিবাইকের নিচে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন আর দুইজন আহত হন।
নরসিংদী সদর থানার ওসি জনাব, আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।