রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩২

একজনের মৃত্যু ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোটে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনের অদূরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জসিম উদ্দিন খন্দকার। তবে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।