রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮

শিশুকে ধর্ষণের কারনে কিশোর আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে এক কিশোরকে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। বিভিন্ন জনের মোবাইল ফোনে ওই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনার ৮ দিন পর বুধবার (১৯ অক্টোবর) বিষয়টি মেয়েটির অভিভাবকরা জানতে পেরে পুলিশকে অবহিত করে।
জানা গেছে, ভিকটিমের অভিভাবকদের অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিকভাবে ভিডিও উদ্ধার করে অভিযুক্ত কিশোর নাজমুল হাসানকে (১৪) আটক করে। তবে ভিডিও ধারণকারী অপর কিশোরকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
ভুক্তভোগীর শিশুর মা জানান, টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শিশু কন্যার ওপর যৌন নিপীড়ন করে তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি জনাব, মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।