ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছ থেকে শামীম হোসেন (১৬) নামের পাবনার আটঘরিয়ায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বোরামাড়া বিলের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীম হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের শাহীন হোসেনের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম বিকেলে মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মায়ের ওপর অভিমান করে মাঠে ঘাস কাটতে গিয়ে সবার অগোচরে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।