ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী একটি ট্রলারে শরীয়তপুরের নড়িয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার নওপাড়ায় পদ্মা নদীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্পিডবোটযোগে এসে একদল ডাকাত দেশীয় অস্ত্র দিয়ে ট্রলারের যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বার্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, ট্রলারে ডাকাতির বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিষয়ে এখনো জানা যায়নি। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।