রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৮

এক মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের এক অভিযানে সুনামগঞ্জের ছাতকে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরজ মিয়া (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আরজ মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর মড়ল বাড়ি গ্রামের মৃত জবান আলীর ছেলে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল মঙ্গলবার রাতে শহরের মন্ডলীভোগ (জিরো পয়েন্ট) এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মাহবুবুর রহমান।