ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তাসফিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২-তে এই ঘটনা ঘটে। তাসফিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে।
খবরের সত্যতা নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এলোপাথাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এতে ভয়ে সাধারণ রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টাকালে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
তিনি বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।