ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই পক্ষের সংঘর্ষে নেত্রকোণার কেন্দুয়ায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে, এ ঘটনাটি রোববার দুপুরে উপজেলার ছিলিমপুর গ্রামে ঘটে।
সূত্রে জানা যায়, অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে ছিলিমপুর গ্রামের দুলাল ও
ফয়সাল মিয়ার সাথে কথার কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত রাতুল খান (২২)
খলিলুর রহমান খান (৩০) সাকিব (২২), রাব্বী (১৮), তরিকুল (২২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
অপরদিকে কিছু রোগী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কামরুলসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে একটি সূত্রে জানা গেছে।
কেন্দুয়া থানার ওসি জনাব, আলী হোসেন জানান, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”