রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১০

অভিযুক্ত গ্রেফতার হয়েছে শিশু ধর্ষণের কারনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আড়াই বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বগুড়ার শেরপুরে। এ ঘটনায় আব্দুল আজিজ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের শিকার শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় সোমবার থানায় মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে সোমবার বেলা বারোটার দিকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
এছাড়া ধর্ষণের শিকার ওই শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।