রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২

মুক্তিযোদ্ধারা সংব্বর্ধিত করলেন নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সংব্বর্ধিত হয়েছেন নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মোক্তাপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড,উপজেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের সভাপতিত্বে উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি খায়রুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক গাজী মুর্তজা হোসেন কামাল,টিম নৌকার আহবায়ক আজাহারুল ইসলাম অরুন প্রমূখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”