রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৮

সোনার বার উদ্ধার বিমানের টয়লেট থেকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিমানের একটি ফ্লাইটের টয়লেট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল সোমবার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এই সোনা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি তদন্তকারীরা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক জনাব, আরেফিন খান জানান,
চার কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বারের বাজারমূল্য আনুমানিক তিন কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।