রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৮

মাদক কারবারি গ্রেফতার ইয়াবাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেড়াতে এসে কক্সবাজারে পর্যটক সেজে ১০ হাজার পিস ইয়াবার চালান নিয়ে ঘরে ফেরার সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের হাতে ধরা পড়েছেন একই পরিবারের চার সদস্য। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে শহরের কটেজ জোন এলাকায় একটি হোটেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল হোসেন (৪০), ফারজানা আক্তার (৩২), হোসনে আরা (৬০) ও সাবিনা আক্তার (২৫)। তারা গাজীপুর জেলার জয়দেবপুরের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সাইফুল আলম জানান, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা নারী-পুরুষের একটি পরিবার ইয়াবা কিনে ঢাকার দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গ্রেপ্তার হন।