রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৮

৮৪ টি বাসকে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪টি জায়গায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৯টি ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার তাদের কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায় এবং রুট ভায়োলেশন/রুট পারমিট না থাকা, হাইড্রোলিক হর্ন, ফিটনেস না থাকা, ওয়েবিল ও অন্যান্য অপরাধের দায়ে ৮৪টি বাসের বিপরীতে মোট ৮৪টি মামলায় মোট তিন লাখ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় একটি গাড়িকে ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।
বিআরটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, মো. আজিজুল ইসলাম ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।