সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৮

তুলার গুদাম আগুন লেগেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে, আর এই ঘটনা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। মঙ্গলবার ৩০ আগস্ট রাতে উপজেলার মঠখোলা নামাবাজারে ব্যবসায়ী আবুল হোসেনের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি এ ঘটনায় তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।