রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৮

জরিমানা হয়েছে পাটজাত মোড়ক ব্যবহার না করায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে পণ্যে পাটজাত মোড়ক বা ব্যাগ ব্যবহার না করায় আড়াইহাজার উপজেলার দুপ্তারা বাজারে জরিমানা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে এ অভিযানে দুটি চালের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভূমি পান্না আক্তার জানান, পুলিশ ও আনসারের সহায়তায় পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার দুপ্তারা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এই সময় দুপ্তারা বাজারে রশিদের চালের দোকানকে ৬ হাজার টাকা ও কবিরের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কারণ এসব চালের দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়ে থাকে এবং অভিযানকালে আদালতের কাছে বিষয়টি ধরা পড়ে।