সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৮

লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আবদুল লতিফ তরফদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ বিরোধে জড়ায়। এ সময় একজনের লাঠির আঘাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।