মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

স্বর্ণের বারসহ যাত্রী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাতটি স্বর্ণের বারসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিকেলে দুবাইফেরত একটি ফ্লাইট থেকে মো. নিজাম নামের ওই যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোরা গ্রামের মো. মফিজের ছেলে তিনি।
জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা নিজামকে আটক করে স্বর্ণ থাকার কথা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে গ্রিন চ্যানেলে তার শরীর তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর হাতে বহনকৃত প্লাস্টিকের ব্যাগ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া লাগেজ স্ক্যানিং করে ১৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল চারটি চুড়ি, তিনটি লকেট ও তিনটি আংটি। স্বর্ণালংকারসহ উদ্ধারকৃত মোট স্বর্ণের পরিমাণ ৯০৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা।