রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

দাম বেড়ে যাওয়ায়, দেশে কমে গেছে ডিজেল, পেট্রল, অকটেনের বিক্রি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪২ থেকে ৫২ শতাংশ পর্যন্ত দেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় কমেছে বিক্রি। বিশেষ করে অকটেন ও পেট্রলের বিক্রি বেশ কমেছে। বিকল্প জ্বালানি হিসেবে ভোক্তাদের কেউ কেউ সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা অটোগ্যাসের ব্যবহারের দিকে ঝুঁকছে বলে পেট্রল ও অকটেনের বিক্রি কমছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য মতে, জ্বালানি তেলের দাম বাড়ার আগে গত জুলাই মাসে গড়ে দৈনিক অকটেন বিক্রি হতো ১ হাজার ৩০৯ মেট্রিক টন। গত ৫ আগস্ট তেলের দাম বাড়ার পর থেকে বিক্রি হচ্ছে ১ হাজার ১৮৫ মেট্রিক টন। এ ছাড়া পেট্রল দৈনিক গড়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৩০০ মেট্রিক টন, দাম বাড়ার পর গড়ে বিক্রি হচ্ছে ৮০০ মেট্রিক টন। একই সঙ্গে কমেছে ডিজেলের বিক্রিও। গত জুলাই মাসে গড়ে দৈনিক ডিজেল বিক্রি হয়েছিল ১৩ হাজার ৬০০ মেট্রিক টন। দাম বাড়ার পর থেকে গড়ে দৈনিক ডিজেল বিক্রি হয় ১৩ হাজার ২০০ মেট্রিক টন।