রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২

বিষপানে নেত্রকোণায় জামাইয়ের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরবাড়িতে বিষপানে নেত্রকোণার দুর্গাপুরে সোহেল মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ধোবাউড়া উপজেলার বেদিখোড়া গ্রামের আতাউর রহমানের পুত্র।
১৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়। ১৫ আগষ্ট শ্বশুরবাড়িতে বিষপান করেন সোহেল মিয়া।
জানা যায় তার স্ত্রী চম্পা বেগম দীর্ঘদিন যাবৎ চম্পা বেগমের নিজ বাবার বাড়িতে রয়েছেন। স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য
শ্বশুরবাড়িতে আসেন সোহেল মিয়া। দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে যাবে বললে এবং স্ত্রী চম্পা বেগম তার সাথে আর যাবে না এ নিয়ে স্ত্রীর সাথে কথার কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া সবার অগোচরে শ্বশুর বাড়িতেই বিষপান করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে (১৬ আগস্ট) দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ময়মনসিংহে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পায়নি। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে লিখিত আবেদন জানিয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”