সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৯

ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কায় নিহত দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থেমে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় টাঙ্গাইলের ঘাটাইলে দুইজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী। মঙ্গলবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।