ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আসামি রাজু আহমেদ নামে এক যুবক আর এই ঘটনা রাজধানীর সবুজবাগে। আট মাসের গর্ভাবস্থায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার৷ এ মামলায় আসামি রাজু আহমেদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জনাব, এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।