রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৪

সিলিন্ডারের দাম কমেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে কমে এক হাজার ২১৯ টাকা করা হয়েছে। অর্থাৎ দাম কমেছে ৩৫ টাকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হয়।
গতকাল বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জনাব, মো. আবদুল জলিল।