রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৫

কৃষকের প্রাণ গেল বজ্রপাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন, আর এই ঘটনা নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা গ্রামে। তার নাম দুলাল মিয়া (৬৫)। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
বারহাট্টা থানার ওসি জনাব, মো. লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।