রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫

প্রতিবন্ধী কিশোরীকে নেত্রকোনার মদনে ধর্ষণের অভিযোগে মামলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাক প্রতিবন্ধী এক কিশোরী (২৪) কে নেত্রকোনার মদনে মাঘান ইউনিয়নে জোরপূর্বক ধর্ষণ করে রুহুল আমিন নামক এক যুবক এতে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্তা হওয়ায় ওই এলাকায় সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা।
এই ঘটনায় ভুক্তভোগী বাক প্রতিবন্ধী কিশোরীর বড় ভগ্নিপতি সেকুল(৫৫) মিয়া বাদী হয়ে ২৮ জুলাই একই এলাকার রুহুল আমিন(২৮) এর নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। রুহুল আমিন ওই এলাকার ছফু মিয়ার ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা কিশোরী গত ১০ জানুয়ারি ২০২২ ইং তারিখে বাড়ির সামনে কলা গাচ্ছে হাওড়ে গরুর জন্য ঘাস আনতে যায়।
এমন সময় একই এলাকার রুহুল আমিন(২৮) কলা গাচ্ছে হাওড়ে তাকে ধর্ষণ করে।
পরবর্তীতে কিশোরীর শারীরিক অবস্থা পরিবর্তন দেখা দিলে তার ছোট বোন তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যায়, ডাক্তার পরীক্ষা শেষে বাক প্রতিবন্ধী কিশোরীকে পাঁচ মাস ২০ দিনের অন্তঃসত্তা ঘোষণা করেন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, মদন থানা ওসি জনাব, মোঃ ফেরদৌস আলম বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা এবং থানায় মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।