রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪

জাল টাকা ব্যবসায়ীকে কারাদন্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাল টাকার ব্যবসায়ীকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার (৪০) ভান্ডারিয়া উপজেলার মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।
রোববার (২৪ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুরের বিশেষ ট্রাইবু্নাল নং-২ আদালতের বিচারক জনাব, এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।