রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৮

কমিটি গঠন হয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ জুলাই সকাল ১০ টায় বরিশাল নগরীর সদর হাসপাতালে, হাসপাতাল প্রাংগনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র বরিশাল সদর হাসপাতাল শাখার কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সভাপতি পদে ইয়াকুব মোহাম্মদ তুহিন জাহীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে বিপ্লব কুমার কবিরাজকে ঘোষনা করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন ওষুধ কোম্পানির রিপেজেনটিভরা দেশের একটি শিক্ষিত সুশীল সমাজ, তারা কর্ম ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার হয় এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আর সংগঠন থাকলে সবাই ঐক্যবদ্ধ হওয়া যায় তাই আপনারা সংগঠনে জড়িত সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পরিচয় পর্ব শেষে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও আমন্ত্রিত অতিথি সহ সবাইকে মিষ্টিমুখ করানো হয়।