ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় সিলেটের বিয়ানী বাজারে ঔষধ কম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান মুন্না (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-বিয়ানী বাজার সড়কের আব্দুল্লাহপুর স্থানে এই ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার শেওলা ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে বিয়ানী বাজার থানার ওসি জনাব, হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।