রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৩

পেঁয়াজের দামে ধস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেঁয়াজ ভারত থেকে আমদানির সরকারি অনুমতি পেয়েছে পৌনে ছয় লাখ টন আর গত সোমবার পর্যন্ত ২৬ হাজার টন পেঁয়াজ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে দেশে। বিপুল পরিমাণ পেঁয়াজ বাজারে আসায় দামে ধস নেমেছে।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজি ৩০ থেকে ৩২ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ২৯ টাকা এবং নাসিক জাতের পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকায়। পেঁয়াজ আমদানির অনুমতির আগে ২ জুলাই দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০ টাকায়।
১৫ দিনের ব্যবধানে দাম কমে হাতের নাগালে এলেও পাইকারি বাজারে পেঁয়াজের ক্রেতা মিলছে না।