ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা-বাবার সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসেছিল ছয় বছরের শিশু। গত বৃহস্পতিবার ওই এলাকায় ধর্ষণের শিকার হয় সেই শিশু মেয়েটি। এ ঘটনায় মো. ইমাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রবিবার (১৭ জুলাই) র্যাব-১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।