রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১

শিশুর লাশ মিলল বন্যার পানিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যার পানিতে ডুবে তাসিম নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরীর ইউএনও জনাব, এএইচএম আরিফুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।