ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই ভাইয়ের ইয়াবা পাচারের দায়ে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুন) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে নুরুল আলম (২৬) ও মহিউদ্দিন (৩০)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার এ রায় প্রদান করেন আাদালত। রায় প্রদানকালে অভিযুক্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।