ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেশ কিছু পুরাতন মূর্তিসহ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে থেকে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে এসব মালামাল উদ্ধার করে পদ্মা দক্ষিণ থানার পুলিশ। এ সময় ভোলা জেলার চরফ্যাশন এলাকার জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার জনাব, এস এম আশরাফুজ্জামান।