ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাদ্রাসার অধ্যক্ষকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ, আর এই ঘটনা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, সোমবার ৯৯৯ নম্বর এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। আসামিকে আজ মঙ্গলবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।