শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৯

আগ্নেয়াস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯ মামলার এক পলাতক আসামিকে নোয়াখালীর সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
নোয়াখালীর সুধারাম থানার ওসি জনাব, আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদীর মাষ্টারপাড়ার নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ৯টি মামলা রয়েছে।