ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২১টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আশি লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা মো. মানিক মিয়া নামে এক যাত্রীকে আটক করেছেন।
অভিযুক্ত যাত্রী মো. মানিক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং দ্য কাস্টমস অ্যাক্টের বিধান অনুযায়ী মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।