শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৭

স্বর্ণসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০টি স্বর্ণের বারসহ যশোরের নাভারন-সাতক্ষীরা মোড়ে মনিরুজ্জামান (৪০) নামে এক স্বর্ণপাচারকারী যুবককে আটক করা হয়েছে।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম। স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৩৯ লাখ ৪০০ টাকা।
আটক মনিরুজ্জামান বেনাপোল নামাজগ্রাম এলাকার মৃত শের আলী মোড়লের ছেলে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ তাকে আটক করেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।
পাচারকারী যুবকের বিরুদ্ধে স্বর্ণপাচারের মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।