রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

এক স্কুলছাত্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারাল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্যাফে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামালপুরের সরিষাবাড়ীতে দশম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৫ জুন) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।