শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৫

ফোনসহ দুই যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভোটকেন্দ্র থেকে মোবাইল ফোনসহ বহিরাগত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ, আর এই ঘটনা নোয়াখালীর হাতিয়ায়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সুবর্ণচরের সেন্টার বাজার এলাকার আবদুল মালেকের ছেলে মো. সোহেল (২২) ও একই উপজেলার ইসলামপুর এলাকার ইউসুফের ছেলে রুবেল (২৩)।
উল্লেখ্য, বুধবার হাতিয়ার হরণী ও চানন্দি এ দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।