ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ, আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনসুর এলাকার।
শনিবার (১১ জুন) সকাল ৮টায় লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরনে ছিল নীল-লাল রংয়ের প্রিন্টের থ্রিপিস। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন থানায় ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।