রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪২

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন ঝিনাইদহের শৈলকুপায়। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, পিকআপ ভ্যান চালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জ্বল।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।