মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২৮

বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের তিন বিভাগের অনেক জায়গায়, অন্য তিন বিভাগের কিছু কিছু জায়গায় এবং আরো দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ বৃহস্পতিবার। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।