শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৯

এক ব্যক্তি গ্রেফতার শিশু ধর্ষণের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ময়মনসিংহে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শামছুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে র‌্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
শিশুকে ধর্ষণের কারনে শিশুটির বাবা বাদী হয়ে ১৩ মে থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে শামছুল আত্মগোপন করেন।
চাঞ্চল্যকর শিশু ধর্ষনের ঘটনাটি তদন্ত শুরু করে র‌্যাব। পরে মঙ্গলবার রাতে জেলার ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে মো. শামছুলকে গ্রেফতার করে র‍্যাব।
র‌্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব, মো. আনোয়ার হোসেন জানান, শিশুকে ধর্ষণের অভিযুক্তকে গ্রেফতার শেষে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।