সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৯

দুইজন নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মুরগি বহনকারী পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন, আর এই ঘটনা জয়পুরহাটের মোলামগাড়ী দুপচাচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার এলাকায়। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্ষেতলালের শিবপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী সাজ্জাদুল হোসেন (৩২) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্ধিরপুর গ্রামের শ্রমিক শ্যামল কুমার (২৮)। শ্যামল কুমার ক্ষেতলালের মধুপুকুর বাজারে দর্জির কাজ করেন।
ক্ষেতলাল থানার উপ-পরিদর্শক মো. মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ক্ষেতলাল উপজেলার মধুপুকর বাজার থেকে ভ্যানযোগে শিবপুর বাজারে ফিরছিলেন সাজ্জাদুল ও শ্যামল কুমার। পথে শিবপুর বাজারের অদূরে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপা দিলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদুল এবং শ্যামল কুমার বগুড়ার শজিমেক হাসপাতালে মারা যান।