শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

কিশোরীকে ধর্ষণের কারনে যুবক গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণ করা হয়েছে, আর এই ঘটনা নোয়াখালী সদর উপজেলায়। এ ঘটনায় ইব্রাহিম খলিল (১৯) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল ওই এলাকার আবদুর রহিম মেকারের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে নোয়াখালী পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুধারাম মডেল থানার ওসি জনাব, মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।